তিনি জানান, জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে আফগানিস্তানে আফিমজাতীয় মাদক উৎপাদন ৯০ শতাংশ কমেছে।
এদিকে, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অভিযোগ করেন, প্রতিবেশি পাকিস্তানের বৈরী নীতি দুই দেশের স্বার্থকে নষ্ট করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলার জন্য কাবুলকে একতরফাভাবে দোষারোপ করেছে ইসলামাবাদ।
দুই প্রতিবেশির মধ্যে মতবিরোধ নিরসনে কোনো ধরণের পদক্ষেপ ছাড়াই এই আলোচনা শেষ হয়েছে। রাশিয়া, আফগানিস্তান, ভারত, পাকিস্তান এবং চীনের প্রতিনিধিদলকে একত্রিত করে ২০১৭ সালে গড়ে উঠেছিল আফগানিস্তানবিষয়ক মস্কো ফরম্যাট।





