
ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে কর্মচারীকে গ্রেপ্তার দেখালো পুলিশ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)’র সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী ইমতিয়াজ সুলতানের করা মামলায় প্রধান আসামি ও ইবির কর্মচারী ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল (শুক্রবার,৬ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
নির্বাচন চাইলে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে, সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, ‘আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। সকলের কাছে অনুরোধ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এটি নষ্ট হলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে।’