ক্যারিয়ারে ১৪ ফাইফার; মিরাজ থামবেন কোথায়?
টেস্ট ক্যারিয়ারে ১৪তম বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন মেহেদি হাসান মিরাজ। এ কীর্তিতে বাংলাদেশি হিসেবে তার ওপরে আছেন কেবল সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়ামেই মিরাজ ফাইফার নিয়েছেন ৭বার। তার কীর্তিতে লিড নিয়েছে বাংলাদেশও। মিরাজ জানালেন, নিজের ওপর আত্মবিশ্বাসই সাফল্য এনে দিয়েছে তাকে।