সাকিব মাশরাফি

সাকিব-মাশরাফির মামলা সমাধানে সহনশীলভাবে প্রাধান্য দিতে চান প্রতিমন্ত্রী আমিনুল
নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আমরা চাই যে, যেহেতু তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা রয়েছে, সেগুলোকে দ্রুত সমাধানের মাধ্যমে সাকিব-মাশরাফিরা আবার বাংলাদেশের ক্রিকেটে যাতে ফিরে আসতে পারে— এ ব্যাপারটাতে আমরা অবশ্যই অত্যন্ত নমনীয়ভাবে, সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।

স্বৈরাচারের দোসর হওয়ার পরিণতিতে ভুগছেন সাকিব-মাশরাফি: আমিনুল হক
স্বৈরাচারের দোসর হওয়ার পরিণতিতে ভুগছেন সাকিব-মাশরাফি, মনে করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তবে অযথা নির্যাতন নয়, আইন মেনে দুই তারকার বিচার করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে বিসিবির আগামী নির্বাচনে তামিম ইকবালের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমিনুল।