আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সন্ধ্যায় মিরপুরের পল্লবীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সম্পর্কে আমিনুল হক বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন আমি আগেও বলেছি, এটা প্রশ্নবিদ্ধ ছিল। এটা নিয়ে আমরা বসবো, বসে আলোচনা করবো। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে করবো।’
এর আগে, আজ সকাল পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
আরও পড়ুন:
পরে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের শপথের সময় টেকনোক্র্যাট কোটায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা উত্তরের বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পড়ান।
উল্লেখ্য, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় আছেন ৫০ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। টেকনোক্র্যাট তিনজন।





