সামরিক মহড়া
যুদ্ধের প্রস্তুতিতে তাইওয়ান; চীনের চাপের মুখে ‘রেজিলিয়েন্স’ মহড়া

যুদ্ধের প্রস্তুতিতে তাইওয়ান; চীনের চাপের মুখে ‘রেজিলিয়েন্স’ মহড়া

চীনের সম্ভাব্য অবরোধ, শক্তিশালী ভূমিকম্প, তথ্যযুদ্ধ, অবকাঠামো নাশকতা এবং শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ আগ্রাসন—এমন এক ‘দুঃস্বপ্নের’ পরিস্থিতি ধরে ব্যাপক মহড়া চালিয়েছে তাইওয়ান। দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে যুদ্ধ প্রস্তুতি জোরদার করার অংশ হিসেবে এই মহড়ায় ৩৭০ জনের বেশি সরকারি ও সামরিক কর্মকর্তা অংশ নেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসছে।

ওয়াশিংটনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই মার্কিন উপকূলে ন্যাটোর মহড়া

ওয়াশিংটনে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই মার্কিন উপকূলে ন্যাটোর মহড়া

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা উপকূলের আটলান্টিক মহাসাগরে যখন ন্যাটোর যুদ্ধজাহাজগুলো মহড়া দিচ্ছে, ঠিক তখনই ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে এই জোটের ভবিষ্যৎ নিয়ে চলছে চরম টানাপোড়েন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৭৭ বছরের পুরনো এই সামরিক জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেও সামরিক পর্যায়ে ন্যাটোর কার্যক্রম অব্যাহত রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্য; বাল্টিক সাগরে বড় মহড়ায় নামছে ন্যাটো

সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্য; বাল্টিক সাগরে বড় মহড়ায় নামছে ন্যাটো

বিশ্বের অন্যান্য অঞ্চলে সংঘাতের কারণে নৌবহরের একাংশ ব্যস্ত থাকায় এবার বাল্টিক সাগরে কিছুটা সীমিত পরিসরে বার্ষিক সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা। তবে আয়তন কমলেও এই মহড়া রাশিয়ার কাছে পশ্চিমা দেশগুলোর ঐক্য ও শক্তির শক্তিশালী বার্তা পৌঁছাবে বলে জানিয়েছেন জার্মানির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আকস্মিক হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরাইলি সেনাপ্রধানের

আকস্মিক হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরাইলি সেনাপ্রধানের

ইসরাইলের সীমান্তে যেকোনো সময় আকস্মিক হামলার মোকাবিলায় সব পর্যায়ে উচ্চ ও স্থায়ী সতর্কাবস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ইয়াল জামির। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার প্রধান শিক্ষা এটাই বলে মনে করেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু

হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া শুরু

জরুরি পরিস্থিতি মোকাবিলায় হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরান। দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে ২৪ ঘণ্টা পূর্ণ নজরদারির কথা জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে আগ্রহী ইরান। মঙ্গলবার জেনেভা বৈঠকের আগে এই আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দ্রুত আলোচনা শেষ করতে তোড়জোড় শুরু করেছে তেহরানও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এবারের আলোচনায় সব ধরনের বিশেষজ্ঞ পাঠিয়েছে তেহরান।

তাইওয়ান ইস্যুতে অস্থির জাপান-চীন, পাল্টাপাল্টি অভিযোগ

তাইওয়ান ইস্যুতে অস্থির জাপান-চীন, পাল্টাপাল্টি অভিযোগ

তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে জাপান ও চীনের মধ্যে হওয়া আগের চুক্তিগুলোকে লঙ্ঘন করছে টোকিও। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে চীনা গণমাধ্যম সিজিটিএন। এদিকে, চীনের স্বাভাবিক মহড়া ও প্রশিক্ষণ কার্যে ব্যাঘাত না ঘটাতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। শনিবার হাওয়াই দ্বীপপুঞ্জে চীনের বিরুদ্ধে জাপানের সামরিক বিমান লক্ষ্য করে রাডার নজরদারির অভিযোগ তোলে টোকিও।

জাপানে নতুন আতঙ্কের নাম ভাল্লুক; প্রাণহানি ঠেকাতে সেনাবাহিনী

জাপানে নতুন আতঙ্কের নাম ভাল্লুক; প্রাণহানি ঠেকাতে সেনাবাহিনী

মহামারি-দুর্যোগ নয়, শত্রুপক্ষের মহড়া কিংবা যুদ্ধের হুংকারও নয়, জাপানে নতুন আতঙ্কের নাম ভাল্লুক। স্থানীয়দের উদ্বেগ আর প্রাণহানি বন্ধে উত্তরের পাহাড় ঘেঁষা এলাকায় নামানো হয়েছে সেনাবাহিনী। গভীর রাতে একলা ঘোরাঘুরি ও জঙ্গলে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের।

রাশিয়ার রাতভর হামলায় নিহত ১৪, ইউক্রেনের নিরাপত্তা পরিকল্পনায় কাজ করছে জার্মানি

রাশিয়ার রাতভর হামলায় নিহত ১৪, ইউক্রেনের নিরাপত্তা পরিকল্পনায় কাজ করছে জার্মানি

ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় শিশুসহ মারা গেছে অন্তত ১৪ জন। কিয়েভের বাসিন্দারা আশ্রয় নিয়েছে শহরের মেট্রো স্টেশনে। দোনেৎস্কের আরও একটি বসতি দখলের দাবি করেছে মস্কো। চলতি সপ্তাহেই নিউইয়র্কে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে জার্মানি। এদিকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও চীন।

সিলেটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’ শুরু

সিলেটে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’ শুরু

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) যৌথ উদ্যোগে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ সামরিক মহড়ার উদ্বোধন হয়েছে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেড সদর দপ্তরে এ মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হাং কুয়াং সামরিক মহড়ার সপ্তম দিন আজ

হাং কুয়াং সামরিক মহড়ার সপ্তম দিন আজ

তাইওয়ানে ১০ দিন ব্যাপী চলা ' হাং কুয়াং সামরিক মহড়ার সপ্তম দিন আজ। এর অংশ হিসেবে রাজধানী তাইপেইয়ের একটি গুরুত্বপূর্ণ সেতু রক্ষা ও দখলে রাখার অনুশীলনে অংশ নেয় সেনাবাহিনী।

তাইওয়ানে ষষ্ঠ দিনের মতো চলছে ‘হাং কুয়াং’ সামরিক মহড়া

তাইওয়ানে ষষ্ঠ দিনের মতো চলছে ‘হাং কুয়াং’ সামরিক মহড়া

তাইওয়ানে ষষ্ঠ দিনের মতো চলছে ‘হাং কুয়াং’ নামে বাৎসরিক সামরিক মহড়া। ১০ দিন ব্যাপী এ মহড়ার অংশ হিসেবে সোমবার ভোরে রাজধানী তাইপেতে বিশেষ লজিস্টিকস অনুশীলন চালায় দেশটির সেনারা।

হান কুয়াং নামে ১০ দিনব্যাপী সামরিক মহড়া তাইওয়ানের

হান কুয়াং নামে ১০ দিনব্যাপী সামরিক মহড়া তাইওয়ানের

চীনের আগ্রাসন রুখতে 'হান কুয়াং' নামে ১০ দিনব্যাপী সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ান। এর অংশ হিসেবে আজ (শনিবার, ১২ জুলাই) যুক্তরাষ্ট্রের দেয়া হিমার্স রকেটের প্রশিক্ষণ নিয়েছে দেশটির সামরিক বাহিনী।