Recent event
সিইসি
৩ দাবিতে ইসি ভবনের সামনে নির্বাচন পর্যবেক্ষকদের মানববন্ধন

৩ দাবিতে ইসি ভবনের সামনে নির্বাচন পর্যবেক্ষকদের মানববন্ধন

মাঠপর্যায়ে যাতায়াত-খাবার ভাতা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতসহ তিন দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে মানববন্ধন করেছে ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)। মানববন্ধন শেষে সংগঠনের নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন।

নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে ‘তালিকাভুক্ত বাহিনী’ চায় বিএনপি

নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্বে ‘তালিকাভুক্ত বাহিনী’ চায় বিএনপি

‎আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যাদের নাম যুক্ত, শুধু সেসব প্রতিষ্ঠানই যাতে নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করে তা নিশ্চিতের দাবি জানিয়েছে বিএনপি। সেইসঙ্গে বিএনসিসির ছাত্রদের ভোটে যুক্ত না করতে পরামর্শ দেয়া হয়েছে। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সিইসির সঙ্গে বৈঠক শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করবে না, দেশটি থাকবে জনগণের পক্ষে— এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

নির্বাচন প্রস্তুতিতে কূটনীতিকরা সন্তুষ্ট: সিইসি

নির্বাচন প্রস্তুতিতে কূটনীতিকরা সন্তুষ্ট: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিতে বিভিন্ন দেশের কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (রোববার, ২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করে নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ (রোববার, ২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

ইসি আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করে রায় দেয়নি: সিইসি

ইসি আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করে রায় দেয়নি: সিইসি

আপিল শুনানিতে নির্বাচন কমিশন (ইসি) কোনো পক্ষপাতিত্ব করে রায় দেয়নি বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু, শেষ হবে ১০ ফেব্রুয়ারি

২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু, শেষ হবে ১০ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 13th National Parliamentary Election) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে দেশজুড়ে অনুষ্ঠিত হবে গণভোট (Referendum)। এর আগে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনি প্রচার-প্রচারণা (Election Campaign), যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Election) প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন (CEC AMM Nasir Uddin) বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন (Fixed Election) হবে না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (Level Playing Field) নিশ্চিত করবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি (Election Commission of Bangladesh)। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলস্থল পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই: সিইসি

নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই। এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) সকালে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে প্রেস বিফ্রিংয়ে সিইসি এসব কথা বলেন।

চব্বিশের নির্বাচনে অংশগ্রহণকারী ডামি প্রার্থীর ভূমিকা তদন্ত চেয়ে সিইসিকে নোটিশ

চব্বিশের নির্বাচনে অংশগ্রহণকারী ডামি প্রার্থীর ভূমিকা তদন্ত চেয়ে সিইসিকে নোটিশ

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল ডামি প্রার্থীর ভূমিকা তদন্ত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নোটিশে যেসব প্রার্থী অবৈধ ও প্রশ্নবিদ্ধ ওই নির্বাচনকে বৈধতা দিতে অংশগ্রহণ করেছে তাদের ২০২৬ সালের সংসদ নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।

আইনশৃঙ্খলায় অবনতি হলো কোথায়? হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

আইনশৃঙ্খলায় অবনতি হলো কোথায়? হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, বরং উন্নতি হয়েছে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এমনকি দেশজুড়ে আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন তিনি। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের নিয়ে আয়োজিত ‘ইয়ুথ ভোটার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।