
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে দাপুটে পারফরম্যান্সে ২৩২ রানে অলআউট পাকিস্তান
সিলেট টেস্টের দ্বিতীয় দিনেও সফরকারী পাকিস্তানের বিপক্ষে ছরি ঘুরিয়েছে বাংলাদেশ। টাইগার বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ২৩২ রানেই গুটিয়ে গেছে পাকিস্তানের প্রথম ইনিংস।

সিলেট টেস্টে লড়াই ছাপিয়ে বড় চিন্তার নাম বৃষ্টি!
পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। তবে সিলেট টেস্টে টাইগারদের সবচেয়ে বড় চিন্তার নাম বৃষ্টি। টানা বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি অনুশীলন করতে পারেনি কোনো দলই। ব্যাট-বলের লড়াই ছাপিয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি?

শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
সিলেটে সিরিজের প্রথম টেস্টে সফরকারী শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই আজ লঙ্কানদের কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ৫১১ রানের বিশাল টার্গেটে মমিনুল হকের লড়াকু ৮৭ রানের পরও দ্বিতীয় ইনিংসে ১৮২ রানে অলআউট হয় টাইগাররা। ম্যাচের দুই ইনিংসে শ্রীলঙ্কা যথাক্রমে ২৮০ ও ৪১৮ রান করে। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৮৮ রানে অলআউট হয়েছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্ট জয় কঠিন: মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ জেতা এখন অনেকটাই কঠিন হয়ে গেছে বলে জানান মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্রিকেটে ভালো করতে ব্যাটারদের স্কিলে আরও উন্নতির কথা জানান তিনি।