সেতু
সেতুতে রডের বদলে বাঁশ; সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

সেতুতে রডের বদলে বাঁশ; সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

সেতুতে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা (চ.দা.) কাজী ফাত্তাউর রহমানকে বদলি করা হয়েছে। তাকে বান্দরবানের রোয়াংছড়িতে বদলি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আট কোটি টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, দুর্ভোগে ৪০ হাজার মানুষ

আট কোটি টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, দুর্ভোগে ৪০ হাজার মানুষ

পাবনার ঈশ্বরদীতে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সংযোগ সেতু। ছয় বছর ধরে নির্মাণ শেষে উদ্বোধনের কথা থাকলেও এখনই সেতুর বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ভাঙন। এছাড়া সেতুর এক পাশে কোনো সংযোগ সড়কও নেই। এতে দুপাশের ১০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষে দুর্ভোগ পোহাচ্ছেন।

২ বছরের প্রকল্প শেষ হয়নি ৬ বছরেও, ভোগান্তিতে এলাকাবাসী

২ বছরের প্রকল্প শেষ হয়নি ৬ বছরেও, ভোগান্তিতে এলাকাবাসী

টাঙ্গাইল কচুয়াডাঙ্গা, চরপাতুলী এলাকায় লৌহজং নদীর উপর ৪ কোটি টাকা ব্যয়ে ৪০ মিটার সেতুর পুরো নির্মাণ কাজ ২ বছরের পরিবর্তে ৬ বছরেও শেষ হয়নি। ফলে বাঁশের মই দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে লক্ষাধিক মানুষ। স্থানীয়দের দাবি, কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ও গাফিলতিতে চরম ভোগান্তি হচ্ছে। ঠিকাদার বলছেন, মেয়াদ বাড়লে দ্রুত কাজ শেষ করা হবে। আর আইনগত ব্যবস্থার পাশাপাশি পৌর কর্তৃপক্ষ বরাবরের মতো দায়সারা বক্তব্য দিয়েছেন।

ইরানে রেলপথ ও সেতুতে হামলার দাবি নেতানিয়াহুর

ইরানে রেলপথ ও সেতুতে হামলার দাবি নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী ইরানের রেলপথ ও সেতু লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার দাবি, এসব অবকাঠামো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ব্যবহার করে আসছিল। যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সেতুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা

ইরানের সেতুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলা

তেহরানের দক্ষিণে ইরানের কুম শহরের বাইরে একটি সেতুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রদেশটির উপগভর্নর। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

হাতিয়ার স্টিমার ঘাট সেতুতে ফাটল; ধসে পড়ার আতঙ্কে স্থানীয়রা

হাতিয়ার স্টিমার ঘাট সেতুতে ফাটল; ধসে পড়ার আতঙ্কে স্থানীয়রা

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার বাসিন্দাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ৪ নম্বর স্টিমার ঘাট সেতু। সম্প্রতি সেতুটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। যেকোনো সময় সেতুটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের শঙ্কা; চাপ সামাল দিতে প্রস্তুত কর্তৃপক্ষ

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের শঙ্কা; চাপ সামাল দিতে প্রস্তুত কর্তৃপক্ষ

আসন্ন ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে চরম ভোগান্তির শঙ্কা করছেন মহাসড়ক ব্যবহারকারীরা। যানবাহনের চালক ও যাত্রীরা বলছেন, এলেঙ্গা ফ্লাইওভারের কাজ শেষ না হওয়া ও যমুনা সেতুতে ধারণ ক্ষমতার অধিক যানবাহন চলাচল করায় যানজট হতে পারে। ঠিকাদার কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। অপরদিকে পুলিশ বলছে, যানজট নিরসনে হাজারের বেশি পুলিশ মহাসড়কে দিন-রাত দায়িত্ব পালন করবে।

ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের, অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: মন্ত্রী রবিউল

ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের, অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: মন্ত্রী রবিউল

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) ঈদে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জে সিংগাইরে সেতু নির্মাণ বন্ধ, গ্রামবাসীর ভোগান্তি

মানিকগঞ্জে সিংগাইরে সেতু নির্মাণ বন্ধ, গ্রামবাসীর ভোগান্তি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর গ্রামে এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে একটি সেতুর নির্মাণ কাজ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতুর কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে অন্তত দশটি গ্রামের মানুষ। অথচ নির্মাণকাজের ৫৫ শতাংশ সম্পন্ন করেই ঠিকাদারি প্রতিষ্ঠান তুলে নিয়েছে প্রায় ৩ কোটি ৬২ লাখ টাকা। এদিকে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

কোটি টাকার তিন সেতু, নেই সংযোগ সড়ক; ভোগান্তিতে রাঙামাটির মানুষ

কোটি টাকার তিন সেতু, নেই সংযোগ সড়ক; ভোগান্তিতে রাঙামাটির মানুষ

রাঙামাটির বাঘাইছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি সেতুর সাড়ে ৮০০ ফুট সংযোগ সড়ক না থাকায় জনস্বার্থে তা কাজে আসছে না। এতে দশ হাজারের বেশি বাসিন্দা দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছেন। জনগুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংযোগ সড়কের বাস্তবায়ন চান স্থানীয় বাসিন্দারা। সংযোগ সড়ক নির্মাণে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের।

এক বছর ধরে বন্ধ সেতুর কাজ, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল ঘিওরবাসীর

এক বছর ধরে বন্ধ সেতুর কাজ, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল ঘিওরবাসীর

মানিকগঞ্জের ঘিওরে এক বছর ধরে থেমে আছে সেতুর নির্মাণ কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী থেকে শুরু করে কৃষক ও ব্যবসায়ীরা। সেতু নির্মাণ না হওয়ায় বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়েই চলাচল করছেন স্থানীয়রা। এতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। দীর্ঘদিনের ভোগান্তির অবসান চান তারা।

খুলনায় সেতু পুনর্নির্মাণে স্থবিরতা, ব্যাটারিচালিত যানবাহনের দৌরাত্ম্যে তীব্র যানজট

খুলনায় সেতু পুনর্নির্মাণে স্থবিরতা, ব্যাটারিচালিত যানবাহনের দৌরাত্ম্যে তীব্র যানজট

খুলনায় যানজটে নাকাল নগরবাসী। গল্লামারী সেতু পুনর্নির্মাণের কাজে নেই অগ্রগতি। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকের দৌরাত্ম্য আর সড়ক সংস্কার যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। বিভিন্ন পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হলেও তা কাজে আসছে না।