যুক্তরাষ্ট্রকে সামরিক সুবিধা দিলো সৌদি-কুয়েত
হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থগিত হওয়া মার্কিন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ আবারও শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। সৌদি আরব ও কুয়েত শেষ পর্যন্ত তাদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর ওয়ালস্ট্রিট জার্নালের।