খেলাধুলাকে সর্বত্র ছড়িয়ে দিতে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন পরিকল্পনা ও আধুনিক কৌশল প্রয়োগের মাধ্যমে দেশজুড়ে খেলাধুলাকে সর্বত্র ছড়িয়ে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) গুলশান ইয়ুথ ক্লাব আয়োজিত ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন-২-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।