
অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের চেষ্টা; শাহ আমানত বিমানবন্দরে আটক ভারতীয় যাত্রী
অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের চেষ্টাকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

জুয়েলারি খাতকে রপ্তানিমুখী করার প্রত্যয় বাজুসের
যশোরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) খুলনা বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় স্বর্ণ খাতকে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলায় এনে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ওপর জোর দিয়েছেন বাজুসের কেন্দ্রীয় নেতারা।

যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজকের স্বর্ণ ও রুপার দাম ২০২৬: বাংলাদেশে প্রতি ভরি-গ্রামের সর্বশেষ রেট দেখে নিন
বাংলাদেশে আজকের স্বর্ণের দাম (Gold Price in Bangladesh) এবং রুপার বাজার দর (Silver Price in Bangladesh Today) নিয়ে নিয়মিত আপডেট করা এই পেজটিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আজকে শখের স্বর্ণের গয়না কিনতে চান কিংবা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ বা রুপা (Gold and Silver Investment) বেছে নিতে চান, তবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (BAJUS) নির্ধারিত সর্বশেষ মূল্য তালিকাটি দেখে নেওয়া অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বাজারের সাথে সংগতি রেখে বাজুস সময়ে সময়ে এই দাম (Gold and Silver Price in Bangladesh Today) পরিবর্তন করে থাকে।

কী দিয়ে তৈরি ‘গোল্ডেন বুট-বল-গ্লাভস’?
ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন ট্রফির মতোই আলোচনায় থাকে ব্যক্তিগত তিনটি পুরস্কার— গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভস। নামের শুরুতে গোল্ডেন থাকলেও এই পুরস্কারগুলো কি সত্যিই খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি? নাকি শুধু নামেই?

প্যান্টের পকেটে লুকানো কোটি টাকার স্বর্ণ; বিজিবির হাতে আটক পাচারকারী
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ ৬২ হাজার টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ ১ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার জব্দ করা হয়েছে।। যৌথ বাহিনীর অভিযানে বিমানটির কার্গো হোল্ডল থেকে ১৮ কেজি ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

যশোরে ৬ কোটি টাকার স্বর্ণসহ আটক ৩
যশোরে ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ৭ মে) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শাহজালালে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেটের প্যানেল থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

কমলো স্বর্ণ ও রুপার দাম: আজ থেকে কার্যকর
দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (Pure Gold) দাম কমায় সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন এই সমন্বয় ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে।

এক দিনে তিন দফায় কমেছে স্বর্ণের দাম
২৪ ঘণ্টার কম সময়ে ব্যবধানে দেশের বাজারে তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ ২২ ক্যারেটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৪৬৫ টাকা কমিয়ে ২১ হাজার ৭০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। ভরির হিসেবে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে দুই লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা হয়েছে।

স্বর্ণের দাম সকাল-বিকেল মিলিয়ে কমেছে ১২ হাজার ১৪ টাকা
দেশের বাজারে আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) এক দিনে সোনার দাম দুই দফায় কমে গেছে ১২ হাজার ১৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, সকালে ভরিতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা। বিকেলে আরেক দফায় দাম আরও ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়। এর ফলে ২২ ক্যারেট সোনার নতুন দাম হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।