
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের শুভেচ্ছা মিছিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে শুভেচ্ছা মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন মুফতিজুল কবীর কিরণ।

মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর মৌচাকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের জেরে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিলাল হোসেন তালুকদার ছুরিকাঘাতে নিহত হয়েছে।

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ-ঘরবাড়ি ভাঙচুর, আহত-১৫
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মাঝে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। আজ (সোমবার, ১১ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় ঘটনা ঘটে। হামলার সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর
গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। ৫২ শতাংশ মানুষ বিএনপির ইশতেহারে পক্ষে ভোট দিয়েছে জানিয়ে তিনি বলেছেন, নির্বাচনের আগে বিএনপির ইশতেহার এখন সরকারের ইশতেহার হয়ে গেছে। যা বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী।

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
৫০ লাখ টাকাসহ ভোটকেন্দ্রের সামনে থেকে পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌর এলাকার খেপুপাড়া গার্লস স্কুল কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

রূপগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, নিহত ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় যুবদল কর্মীর ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছে। গতকাল (শুক্রবার, ৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা, শ্যুটার জিনাতসহ গ্রেপ্তার ৪
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে প্রথম শ্যুটার জিনাতসহ ৪ জনকে আটকের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে দ্বিতীয় শ্যুটার রহিম এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩
রাজধানীর কাওরান বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল (শুক্রবার, ৯ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ (শনিবার, ১০ জানুয়ারি) তথ্য নিশ্চিত করে ডিবি।

মুছাব্বিরের জানাজা সম্পন্ন, সন্ত্রাসী হামলার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি
সন্ত্রাসী হামলায় নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নিহতের আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এসময় নেতারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‘মুছাব্বির বলতো, ওকে যেকোনো সময় মেরে ফেলা হতে পারে’
ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে তার স্ত্রী সুরাইয়া বেগম বাদি হয়ে মামলা করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, মুছাব্বির বলতো, ওকে যেকোনো সময় মেরে ফেলা হতে পারে। গতকাল (বুধবার, ৭ জানুয়ারি) রাতে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে মামলা করেন মুছাব্বিরের স্ত্রী। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।