
মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি
মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার ঘটনায় নিরাপত্তা নিরীক্ষা (সেফটি অডিট) কমিটির তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের জন্য ১০ সদস্যের একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ আগস্টের মধ্যে সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে এই কমিটি।

তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা
আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে হাইকোর্টে মামলা করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে এ টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। এই টাকা আহত জুলাইয়ের আন্দোলনে চিকিৎসায় ব্যয় করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
দেশের বাজারে বিক্রি হওয়া বেশির ভাগ টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক থাকার বিষয়টি তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে বুয়েটের একজন, সায়েন্স ল্যাবরেটরির একজন ও বিএসটিআই’র একজন বিশেষজ্ঞকে রাখতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব ও বিএসটিআই কর্তৃপক্ষকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আইসিটি আইনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের হাইকোর্টের বেঞ্চ এই রিট আবেদন শুনানি করে খারিজ করে দেন।

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টে রিট
দেশের বাজারে বিক্রি হওয়া বেশির ভাগ টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
গ্রাহকদের কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেয়া কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
আদালতের আদেশ অমান্য করায় শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি এম আব্দুল হান্নানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ আগস্ট তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সময় টিভির চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট
সময় টিভির চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতির কে এম জাহিদ সারওয়ার কাজল ও শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সময় মিডিয়ার পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের খবর ভিত্তিহীন: ব্যারিস্টার মামুন
ড. মুহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ বা মামলা তুলে নেয়ার খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত মামলাটি এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) এ বিষয়ে রায় ঘোষণা করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।