
হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
হামের টিকা না কেনা এবং চিকিৎসায় অবহেলায় দেশজুড়ে ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৩৩ জন শিশু। আজ (শনিবার, ৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। আজ (শুক্রবার, ৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৬৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৪ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। আজ (রোববার, ২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু।

হামে ৩০০ শিশুর মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত: সংসদে শফিকুল ইসলাম
মাত্র ছয় শিশুর মৃত্যু নিয়ে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলে, হামে ৩০০ শিশুর মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত- এমন মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সারা দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৮৯টি শিশু।

ময়মনসিংহ ও সিলেটে হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ ও সিলেটে হাম ও উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে।

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।