
বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি? গিনেস রেকর্ডে নাম লেখালো যে জাত
গরমের মৌসুম (Summer season) এলেই আমপ্রেমীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও তুলনা। কেউ পছন্দ করেন ফজলি (Fazli mango), কেউ ল্যাংড়া (Langra), আবার কারও প্রথম পছন্দ হিমসাগর (Himsagar) কিংবা আলফোনসো (Alphonso)। কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি (Which is the sweetest mango in the world)?

রাজশাহীতে ১৫ মে থেকে বাজারে তোলা যাবে আম, জেলা প্রশাসনের সিদ্ধান্ত
বাজারে নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতে এবারও গাছ থেকে আম নামানোর সময় বেধে দিয়েছে প্রশাসন। রাজশাহীতে আগামী ১৫ মে থেকে গাছ থেকে আম নামিয়ে বাজারে তুলতে পারবেন চাষিরা।

সাতক্ষীরায় আম পাড়ার ক্যালেন্ডার ঘোষণা
সাতক্ষীরায় চলতি মৌসুমে আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক আফরোজা আখতার এ ঘোষণা দেন।

চাষিদের দাবির মুখে সাতক্ষীরার আম ক্যালেন্ডারে পরিবর্তন
চাষিদের দাবির মুখে জেলা প্রশাসনের জরুরি সভায় সাতক্ষীরার হিমসাগর আম ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ (বৃহস্পতিবার, ১৫ মে) গাছ থেকে সংগ্রহ করা যাবে হিমসাগর আম।

নওগাঁর আমের বাজারমূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা
নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে সুমিষ্ট আম। বাজারে গোপালভোগ, হিমসাগর, নাক ফজলি ও ল্যাংড়া আম পাওয়া যাচ্ছে। জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আম বাগান গড়ে উঠেছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ ৩১ হাজার টন আম। যার বাজারমূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা। আমের দাম ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। অন্যদিকে চড়া দামের কারণে বাজারে এসে রীতিমতো ঘাম ঝরছে সাধারণ ক্রেতাদের।

রাজশাহীর বাজারে মিলছে গোপালভোগ আম
রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ আম। আমের স্বল্পতায় গেল বছরের তুলনায় তিনগুণ বেশি দামে বিক্রি হচ্ছে আম। তবে এখনো জমে ওঠেনি হাটের আড়ৎ ও বিকিকিনি।

ঘূর্ণিঝড়ের শঙ্কায় আগেভাগে আম সংগ্রহে বাগানিরা
ঘূর্ণিঝড়ের শঙ্কায় সাতক্ষীরার অনেক আম চাষি নির্ধারিত তারিখের আগেই গাছ থেকে আম পাড়ছেন। অপরিপক্ক আম স্থানীয় বাজারে না এলেও অনলাইনে বিক্রি হচ্ছে গোপনে। এরপর যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন স্থানে। তবে প্রশাসন বলছে নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে নেয়া হবে আইনি ব্যবস্থা।

তীব্র দাবদাহে ঝরে যাচ্ছে আম-লিচুর গুটি
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এতে অসহনীয় গরমে একদিকে যেমন অস্থির হয়ে উঠেছে জনজীবন; অন্যদিকে ক্ষতি হচ্ছে মৌসুমী ফলের। দাবদাহে ঝরে যাচ্ছে আম ও লিচুর গুটি। দেখা দিয়েছে পোকার আক্রমণ। এতে ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি ও বাগান মালিকরা।

যশোরে এবার আড়াইশ' কোটি টাকার আম উৎপাদনের লক্ষ্য
মৌসুমের এ সময়টাতে যশোরের আম বাগানগুলোয় মুকুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করেন চাষিরা। স্বাদে ও মানে ভাল হওয়ায় রপ্তানি হচ্ছে এই জেলার আম। চলতি বছর যশোরে আড়াইশ' কোটি টাকার আম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের।