ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান চিফ হুইপের
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ জরুরি। নারীর স্বাস্থ্যসুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।