হুতি অবরোধ
ইরান সংকট: আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, তেহরান আন্তরিক নয়—রুবিও

ইরান সংকট: আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, তেহরান আন্তরিক নয়—রুবিও

ইরান সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমাধানে যুক্তরাষ্ট্র এখনো প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি অভিযোগ করেছেন, তেহরান আলোচনার বিষয়ে আন্তরিক নয়। বুধবার ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

হুতিদের হুমকিতে মাঝপথ থেকে ফিরে গেল সৌদি তেলবাহী দুই ট্যাংকার

হুতিদের হুমকিতে মাঝপথ থেকে ফিরে গেল সৌদি তেলবাহী দুই ট্যাংকার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতির মধ্যে ইরানপন্থী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকির মুখে মাঝপথ থেকে ফিরে গেছে সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি ট্যাংকার। মঙ্গলবার লোহিত সাগরে এশিয়ার উদ্দেশে যাওয়া ট্যাংকার দুটি ইউ-টার্ন নেয়। বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি চ্যানেল দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাব-এল-মান্দেব বন্ধের হুমকি হুতিদের; শঙ্কায় বিশ্ব বাণিজ্য ও জ্বালানি

বাব-এল-মান্দেব বন্ধের হুমকি হুতিদের; শঙ্কায় বিশ্ব বাণিজ্য ও জ্বালানি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খুলে দিয়ে সৌদি আরবের ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা। গতকাল (সোমবার, ২০ জুলাই) এই ঘোষণা দেয় তারা, যা উপসাগরের বাইরেও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।