
সবুজ নাকি লাল: কোন আঙুর স্বাস্থ্যের জন্য বেশি উপকারী? জেনে নিন পুষ্টিবিদের মতামত
আঙুর একটি সুস্বাদু এবং জনপ্রিয় ফল (Popular fruit), যা অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা পুষ্টিগুণে ভরপুর। বাজারে সাধারণত লাল এবং সবুজ—এই দুই রঙের আঙুর সবচেয়ে বেশি দেখা যায়। উভয়েরই রয়েছে চমৎকার স্বাস্থ্য উপকারিতা (Health benefits)। তবে পুষ্টিগুণের বিচারে কোনটি বেশি কার্যকর এবং মানুষ কেন নির্দিষ্ট একটির দিকে বেশি ঝুঁকে থাকে, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে।

ঈদের পর ওজন কমাতে হিমশিম খাচ্ছেন? মেনে চলুন এই ৮টি কার্যকর নিয়ম
পবিত্র রমজান মাস এবং ঈদের টানা ছুটিতে খাওয়া-দাওয়ার অনিয়ম ও অনিয়মিত ঘুমের কারণে অনেকেরই ওজন অপ্রত্যাশিতভাবে বেড়ে গিয়েছে (Weight gain after Eid)। শরীরের এই বাড়তি ওজন কেবল বাহ্যিক সৌন্দর্যই নষ্ট করে না, বরং হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের (High blood pressure) মতো জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে দুশ্চিন্তার কিছু নেই; বিশ্বখ্যাত লাইফস্টাইল সাময়িকী ‘হার্পার্স বাজার’-এর এক নিবন্ধে ওজন কমানোর (Weight loss tips) অত্যন্ত কার্যকর ৮টি পদ্ধতির কথা জানানো হয়েছে।

রোজা রাখার এই অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতাগুলো জানতেন কি?
রোজা রাখার ধর্মীয় গুরুত্বের পাশাপাশি আমাদের শরীরে এর ব্যাপক ইতিবাচক প্রভাব রয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গে আমূল পরিবর্তন আসে, যা অসংখ্য স্বাস্থ্য উপকারিতা (Health Benefits) নিশ্চিত করে। হৃদরোগের ঝুঁকি কমানো থেকে শুরু করে ওজন নিয়ন্ত্রণ এবং শরীরকে বিষমুক্ত করতে রোজার কোনো বিকল্প নেই। চলুন জেনে নেওয়া যাক রোজা রাখলে শরীরে কী কী চমৎকার পরিবর্তন ঘটে:

তালায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে একজনের মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে অনাথ ঘোষ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাছিয়ারা গ্রামের ভোলা ঘোষের ছেলে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হৃদরোগ প্রতিরোধে ‘লিপিড প্রোফাইল’ পরীক্ষা অপরিহার্য, চিকিৎসকের সতর্কবার্তা
অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ এবং প্রক্রিয়াজাত খাবারের বেশি ব্যবহার হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবিটিস থাকলে সতর্ক হওয়া আরও জরুরি। তবে হৃদরোগ ঠেকাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরে লিপিড প্রোফাইলের মাত্রা ঠিক রাখা। খবর আনন্দবাজারের।

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনা বিশেষজ্ঞ দল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসেছে। বিশেষজ্ঞরা আজ (সোমবার, ১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছেন।

সাংবাদিক ইব্রাহিম আজাদ আর নেই
সিনিয়র সাংবাদিক ইব্রাহিম আজাদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর গুলশানের বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আদা-রসুনের অজানা রহস্য জানুন; রয়েছে যেসব স্বাস্থ্য উপকারিতা
আদা এবং রসুন—রসুইঘরের অত্যন্ত পরিচিত দুটি উপাদান। আমরা সাধারণত এগুলো ব্যবহার করি খাবারের স্বাদ বাড়াতে। তবে কেবল স্বাদ বাড়াতে নয়, আধুনিক গবেষণা বলছে, এ দুটি উপাদান স্বাস্থ্যের জন্য খুব উপকারী। প্রাচীনকাল থেকেই আদা ও রসুনকে প্রাকৃতিক ওষুধ (Natural Medicine) হিসেবে ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা বলছেন, এ দুটি একসঙ্গে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বাড়বে এবং শরীরের জন্য এর উপকারিতা (Health Benefits) অনেক বেশি।

কম বয়সেই বাড়ছে হৃদরোগ ঝুঁকি, প্রতি চার রোগীর একজনই তরুণ
দিন দিনই নীরব ঘাতক হয়ে উঠছে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, মানসিক সমস্যাসহ নানা অসংক্রামক রোগ। গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে ৭১ শতাংশ মৃত্যু হচ্ছে এসব অসংক্রামক রোগে, যেখানে বেশিরভাগই অল্পবয়সী। চিকিৎসকরা বলছেন, বর্তমানে হার্টের সমস্যা নিয়ে কমবয়সী রোগী পাচ্ছেন প্রতি চারজনে একজন, যাদের অধিকাংশের বয়স ৩০ এর মধ্যে।

‘দেশে স্বাস্থ্যঝুঁকি ও মৃত্যুহারের প্রধান কারণ হৃদরোগ’
পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান বলেন, দেশে হৃদরোগ এখন অন্যতম স্বাস্থ্যঝুঁকি এবং মৃত্যুহারের প্রধান কারণ। আজ (শনিবার, ২৫ অক্টোবর) সকালে নগরীর বাকির মোড় এলাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাকক্ষে প্রতিষ্ঠানটির চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দেশে প্রথমবার শিশু রোগীর হার্টে পালমোনারি ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপনে সফলতা
দেশের ইতিহাসে প্রথমবার রোগীদের হার্টে পালমোনারি ভেনাস পি ভাল্ব প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। যার মাধ্যমে জটিল শিশু হৃদরোগীর বাঁচার আশা পেয়েছে। তবে উচ্চমূল্যের ভাল্ব নিয়মিত প্রতিস্থাপনে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা। যিনি তার বহুদিনের স্বপ্ন পূরণে রোগীদের পেছনে ব্যয় হওয়া টাকার সিংহভাগই নিজে দিয়েছেন। একই সঙ্গে দেশের তিন শতাধিক নবীন ও প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞকে শেখার সুযোগ করে দিয়েছেন।

ওষুধ উৎপাদনে সক্ষমতা থাকলেও কাঁচামালে বিদেশ নির্ভর বাংলাদেশ
গত দশ মাসে দেশীয় ওষুধ কোম্পানিগুলো দাম না বাড়ালেও বিদেশ থেকে আমদানি করা ক্যান্সার, হৃদরোগ ও কিডনিসহ জটিল রোগের ওষুধের দাম বেড়েছে। দেশে মোট ওষুধের চাহিদার ৯৮ শতাংশের বেশি সরবরাহ করে স্থানীয় কোম্পানিগুলো। তবে উৎপাদনে সক্ষমতা অর্জন করলেও প্রায় ৯০ শতাংশ কাঁচামাল আমদানি করতে হয় বিদেশ থেকে। ফলে দেশীয় বাজারে ওষুধের দাম স্থিতিশীল রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। একমাত্র এপিআই শিল্পপার্কে সরকারি নীতিগত সহায়তার অভাবে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। বিশেষজ্ঞদের মতে, ওষুধে বিদেশি নির্ভরতা কমাতে হলে দেশীয়ভাবে এপিআই উৎপাদনের বিকল্প নেই।