
সব কার্ড আমার হাতে: ডোনাল্ড ট্রাম্প
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি পোস্ট করেছে হোয়াইট হাউজ। ছবিতে ট্রাম্পকে এক হাত ভর্তি ‘উনো’ কার্ড ধরে থাকতে দেখা গেছে। ক্যাপশনে লেখা ছিল, ‘সব কার্ড আমার হাতে।’

ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মার্কিন আলোচকেরা: হোয়াইট হাউস
হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধের ডামাডোলের মধ্যে ইরান যখন তাদের ‘নেতৃত্ব সংকটের সমাধান করতে হিমশিম খাচ্ছে’, তখনো মার্কিন আলোচকেরা তেহরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে গুলি: দ্রুত সরিয়ে নেয়া হয়েছে ট্রাম্পকে
হামলাকারী আটক, আহত ১
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনারে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল (শনিবার, ২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে ডিনার চলাকালীন এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হয়েছেন। তবে নিরাপদে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ঘটনায় আটক করা হয়েছে হামলাকারীকে।

আগামী মাসে ৩ দিনের সফরে চীন যাচ্ছেন ট্রাম্প
নতুন করে শুরু হওয়া শুল্ক বিতর্কের মধ্যেই আগামী মাসে ৩ দিনের চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ এ তথ্য নিশ্চিত করেছে।

মিনিয়াপলিসে বিক্ষোভ এড়াতে অভিবাসন কর্মকর্তাদের কঠোর নির্দেশ
বিক্ষোভকারীদের সঙ্গে কোনোরকম বাগবিতণ্ডায় না জড়াতে অভিবাসন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মিনেসোটা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে সম্প্রতি দুই মার্কিন নাগরিক হত্যার পর প্রথমবারের মতো এমন কঠোর নির্দেশ আসলো। এদিকে হোয়াইট হাউজ দিচ্ছে মিশ্র সংকেত। ট্রাম্প একদিকে উত্তেজনা কমাতে চান বললেও, অন্যদিকে মিনিয়াপোলিসের মেয়রকে উদ্দেশ্য করে বলছেন, আগুন নিয়ে খেলছেন তিনি।

বাইডেনের জারি করা সব নির্বাহী আদেশ বাতিলের ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, স্বাক্ষর নকল করার একটি যন্ত্র-অটোপেন ব্যবহারের মাধ্যমে বাইডেনের ৯২ শতাংশ নির্বাহী আদেশ কার্যকর করা হয়েছিল।

হোয়াইট হাউজে ২০০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
হোয়াইট হাউজে বিনোদন ও অতিথি আপ্যায়নের জন্য অন্তত ১৫০ বছরের আকাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য ২০০ মিলিয়ন ডলার খরচ করে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের বলরুম নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেপ্টেম্বরে কাজ শুরু হয়ে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্মাণকার্য শেষ হওয়ার আশা করছে ট্রাম্প প্রশাসন।

গাজায় ত্রাণকেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন মার্কিন দূত
ইসরাইলি হামলার মধ্যেই গাজার জিএইচএফ খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আজ (শুক্রবার, ১ আগস্ট) তিনি গাজায় ত্রাণকেন্দ্র পরিদর্শনে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

স্কুল-ত্রাণকেন্দ্রে হামলা: একদিনেই নিহত ৯৫ ফিলিস্তিনি
ইসরাইলি হামলা থেকে বাদ গেল না গাজার ক্যাফেও। একইসঙ্গে স্কুল ও ত্রাণকেন্দ্রে হামলা চালিয়ে একদিনেই হত্যা করা হয় ৯৫ জন ফিলিস্তিনিকে। ইসরাইল বলছে, ৫০ জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। চলতি সপ্তাহেই ইসরাইলের কৌশলগত-বিষয়ক মন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ইসরাইলের কাছে ৫১ কোটি ডলারের বোমার সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে জিম্মিদের বিষয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এক আইনপ্রণেতাকে নেসেট থেকে বহিষ্কার করা হয়েছে।

‘আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে’
আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরও কমছে না আগ্রাসনের মাত্রা। আজ (শনিবার, ২৮ তারিখ) সকালে আশ্রয়কেন্দ্র ও ত্রাণের জন্য অপেক্ষায় থাকাদের লাইনে আক্রমণ চালিয়ে ১০ জনের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আর শুক্রবারের (২৭ জুন) হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। এদিকে গাজায় ত্রাণ সহায়তা কেন্দ্রে হামলায় মৃত্যুর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুল্ক নিয়ে ওয়ালমার্টকে ট্রাম্পের হুঁশিয়ারি
শুল্ক নিয়ে এবার বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা ওয়ালমার্টকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। শুল্কের দোহাই দিয়ে পণ্যের দাম ক্রেতাদের ঘাড়ে চাপানো যাবে না বলেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ওয়ালমার্ট জানিয়েছে, শুল্কের সব খরচ বহন করা তাদের জন্য কষ্টকর। তবে খাদ্যপণ্যের দাম সর্বনিম্ন পর্যায়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামাস-ফিলিস্তিনিদের ট্রাম্পের সতর্কবার্তা
ট্রাম্পের কথা না শুনলে হামাসের সব সদস্যকে মরতে হবে, ফিলিস্তিনি জনগণ যদি হামাসকে সমর্থন জানায় তাহলে গাজা উপত্যকা পরিণত হবে নরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে হামাস ও ফিলিস্তিনিদের এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা বসার বিরল এক উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে নতুন সামরিক প্রধান নিয়োগ দিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে ইসরাইল।