
পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়িয়েছে
কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা পিএইচপিতে ত্রুটি শনাক্তের পর ওয়েবসাইট হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়িয়েছে। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) ক্লাউডফ্লেয়ারের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্লাউডফ্লেয়ার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সার্ভারে ওয়েবসাইটের কনটেন্ট সংরক্ষণ করে।

পিএইচপি কী; বিশ্বজুড়ে কেনো কোটি কোটি ওয়েবসাইট হ্যাকিংয়ের মুখে? যা জানা জরুরি
জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP programming language security flaw) একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এর ফলে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা হ্যাকারদের সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে। ১৯৯০-এর দশকের শুরুর দিকে তৈরি এবং ২০০০-এর দশক থেকে বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত এই ভাষার দুর্বলতাগুলো দীর্ঘদিন ধরা না পড়লেও, সম্প্রতি এআইয়ের সহায়তায় তা উন্মোচিত হয়েছে(PHP Security Vulnerability and Global Website Hacking Threat)।

সাইবার অপরাধীদের বিরুদ্ধে বেসরকারি হ্যাকারদের নামাচ্ছে ট্রাম্প প্রশাসন
বিদেশি সাইবার অপরাধী গোষ্ঠীকে হ্যাক করার সুযোগ এখন থেকে বেসরকারি কোম্পানিগুলোকে দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এমন পদক্ষেপ কার্যত এই প্রথম বলে বিশেষজ্ঞদের মধ্যে বিভক্তি তৈরি করেছে। কারো মতে এটি সফল হতে পারে, আবার কেউ কেউ মনে করছেন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১২ আগস্ট একটি স্মারকে (মেমোরান্ডাম) স্বাক্ষর করেছেন। এতে বিচার বিভাগ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগকে নির্দিষ্ট কিছু মার্কিন কোম্পানিকে সীমান্ত অতিক্রমকারী অপরাধী সংগঠনের ওপর গুপ্তচরবৃত্তি ও হামলার অনুমতি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের গ্যাস স্টেশন ব্যবস্থায় বড় সাইবার হামলা: সিএনএন
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গ্যাস স্টেশনের জ্বালানি মজুত তদারকি ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, এই হ্যাকিংয়ের নেপথ্যে রয়েছে ইরান। একাধিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

ক্রিপ্টো চুরির চেষ্টায় হ্যাকিংয়ের অভিযোগ উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে
হাজার হাজার মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার অ্যাক্সিওসের এক ডেভেলপারের অ্যাকাউন্ট হ্যাক করেছে উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনী। ডিজিটাল মুদ্রা ক্রিপ্টো চুরির চেষ্টাই এ হ্যাকিংয়ের উদ্দেশ্য বলে দাবি গুগলের মালিকানাধীন মার্কিন সাইবার সিকিউরিটি ফার্ম ম্যান্ডিয়েন্ট। পারমাণবিক অস্ত্রধারী ও নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ উত্তর কোরিয়ার আয়ের একটি অপরিহার্য উৎস হয়ে উঠেছে তাদের শক্তিশালী হ্যাকিং বাহিনী।

বিশ্বব্যাপী আশঙ্কাজনক হারে বেড়েছে সাইবার হামলার ঝুঁকি
বিশ্বব্যাপী বাড়ছে সাইবার হামলার ঝুঁকি। সম্প্রতি ইউরোপের বিমানবন্দরগুলোতে একযোগে সাইবার হামলার পর বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিমানবন্দরই নয়, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং এমনকি খুচরা ব্যবসায় রয়েছে সাইবার হামলার ঝুঁকি। সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানগুলোর মতে, দুর্বল পাসওয়ার্ড বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন না থাকার কারণেই বাড়ছে হ্যাকিংয়ের ঝুঁকি।

ভয়ঙ্কর অনলাইন অপরাধী, দৌরাত্ম্য বাড়ছেই
ভয়ডরহীন। যেমন ইচ্ছে স্বাধীন অনলাইন অপরাধীরা। কখনও জীবননাশের হুমকি। আবার কখনও হ্যাকিংয়ের অভিনব পথ। সুযোগ পেলেই ব্যক্তিগত তথ্য জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা। খোলামেলা ভাবে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও যেন দেখার কেউ নেই। আইনশৃঙ্খলা বাহিনী বলছে সচেতন হতে।

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েব
ওয়েব ভার্সনের ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর ফলে এখন থেকে ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। প্রযুক্তিবিদদের মতে, এর মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা ও যোগাযোগের ধরনে বড় পরিবর্তন আসবে। গিজচায়নায় প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

সাইবার অপরাধে ভুক্তভোগীদের ৭৯ শতাংশই তরুণ-তরুণী
এক বছরে দেশে সাইবার অপরাধের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। যার বেশিরভাগই সাইবার বুলিং ও ই-কমার্স প্রতারণা। আর সাইবার অপরাধের শিকার হওয়াদের মধ্যে ৭৯ শতাংশই তরুণ-তরুণী। ১৩২ জনের ওপর জরিপ চালিয়ে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন প্রতিবেদনটি তুলে ধরেছে। আর পুলিশ বলছে, সাইবার আইন সম্পর্কে না জানার কারণেই বাড়ছে এ ধরনের অপরাধ।