হুথিদের নিয়ন্ত্রণে আসা গ্রেটার ও লেসার হানিশ দ্বীপ বাব-আল মান্দেব প্রণালি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর আগে বন্দরনগরী মোখা ও মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি।
এদিকে, গেলো একদিনে ইয়েমেনের ৬ প্রদেশে সৌদি বাহিনী ৫৮টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি হুথিদের। হামলার জবাবে সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।
এছাড়াও, হুথিদের চালানো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের ৩ শহরে অন্তত ১৩ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে টার্গেট করছে হুথি বিদ্রোহীরা। আর সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংঘাতে ইয়েমেনে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্ত্যুচ্যুত হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।





