নারায়ণগঞ্জে চালানবিহীন ২৪ টন সুতা জব্দ

কাস্টমসের লোগো
কাস্টমসের লোগো | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে কর চালানবিহীন ২৪ হাজার ২১ কেজি দেশি-বিদেশি সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৮২ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা।

আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পুরিন্দা বাজারের হাজী আব্দুল সালাম মার্কেটে মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্সের একটি গোডাউনে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন:

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ টিম গোডাউনটিতে তল্লাশি চালায়। এসময় কর-চালানবিহীন দেশিয় ১৯ হাজার ৪৬৬ কেজি এবং বিদেশি ৪ হাজার ৫৫৫ কেজি সুতা পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে এ ঘটনায় এরই মধ্যে আইনি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এসএইচ