বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি শিবা শানু

শাহনুর শাকিব
ঢাকা
চৌধুরী মাজহার আলী (শিবা শানু)
চৌধুরী মাজহার আলী (শিবা শানু) | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন চৌধুরী মাজহার আলী (শিবা শানু)। তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে।

গত বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী চৌধুরী মাজহার আলীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট দেশের অসচ্ছল, অসুস্থ ও অসহায় শিল্পীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। শিল্পীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কল্যাণে সহায়তা প্রদান এ ট্রাস্টের অন্যতম উদ্দেশ্য।

নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এসএস