ব্যাংকপাড়া
বন্ধ শিল্প-সেবা খাত চালুর ঋণ বিতরণে ধীরগতি; বাড়ছে ব্যাংকিং জটিলতা

বন্ধ শিল্প-সেবা খাত চালুর ঋণ বিতরণে ধীরগতি; বাড়ছে ব্যাংকিং জটিলতা

বন্ধ শিল্প ও সেবা খাত চালু করতে ২০ হাজার কোটি টাকার ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণে ধীরগতি দৃশ্যমান। ব্যাংকের কঠোর যাচাই-বাছাইয়ের মুখে পড়ছেন উদ্যোক্তারা। অন্যদিকে ব্যাংকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। বন্ধ কারখানার আবেদনেও উঠে এসেছে- অর্থসংকটসহ ব্যাংকিং জটিলতার নানা কারণ। বাংলাদেশ ব্যাংক বলছে, পলিসি চাপিয়ে দিয়ে নয়, প্রণোদনার উদ্দেশ্য সফলে গ্রাহকের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে।

যেসব ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, চালু হবে যেদিন

যেসব ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, চালু হবে যেদিন

প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি (Technical Capability Upgrade) ও তথ্যপ্রযুক্তির নিরাপত্তা বাড়াতে সিস্টেম রক্ষণাবেক্ষণের (System Maintenance and Migration) কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এর ফলে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এসব ব্যাংকের কার্ড, এটিএম বুথ, পিওএস (POS), কিউআর কোডসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা (Digital Banking Services) সাময়িকভাবে বন্ধ থাকবে (30 Banks ATM Online Services Closed)।

শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা

শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা

বন্ধ ও আংশিক বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন হলেও, এর অর্থ বিতরণে গতি নেই। ব্যাংকঋণের নানা শর্ত ও জটিলতায় কয়েক মাসেও প্রত্যাশিত হারে ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা। ব্যবসায়ীদের দাবি, শর্ত কিছুটা শিথিল করার পাশাপাশি ব্যাংকগুলোর সহযোগিতা নিশ্চিত করা গেলে বন্ধ ও আংশিক বন্ধ কারখানাগুলো আবারও উৎপাদনে ফিরতে পারে।

দুর্গাপূজায় ব্যাংকে ছুটি কতদিন?

দুর্গাপূজায় ব্যাংকে ছুটি কতদিন?

শারদীয় দুর্গাপূজা (Durga Puja 2026) উপলক্ষে ২০২৬ সালে কতদিন সরকারি ছুটি থাকবে এবং ব্যাংকে কতদিন ছুটি থাকবে তা নিয়ে সাধারণ মানুষ ও ব্যাংক গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এবার দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে ১ দিন ছুটি বাড়ানো হয়েছে (Durga Puja Bank Holidays 2026)। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি অনুমোদিত হওয়ায় সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবী ও ব্যাংক কর্মকর্তারা টানা ৫ দিনের ছুটি (5 days continuous holiday) উপভোগ করতে যাচ্ছেন।

চার মাসেও গতি নেই বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনায়

চার মাসেও গতি নেই বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনায়

চার মাসেও প্রত্যাশিত গতি আসেনি বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা স্কিমের। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে ফান্ড সংগ্রহে চুক্তি করলেও বিতরণের ধীরগতি দৃশ্যমান। তবে ব্যাংকগুলোর দাবি, এসএমই ও কৃষি খাতে প্রণোদনার ঋণ বিতরণ শুরু করেছে তারা। ব্যবসায়ীরা বলছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে এই সুবিধা পান, বাংলাদেশ ব্যাংককে তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনার অর্থ উৎপাদনশীল খাতে না গেলে উদ্দেশ্য বিফলে যাবে।

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি—সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘অর্থনীতিকে গতিশীল করতে বিনিয়োগের পরিবেশ তৈরি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকে নজর দিচ্ছে সরকার।’

ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিচ্ছি না, দেবোও না: অর্থমন্ত্রী

ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিচ্ছি না, দেবোও না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগের জন্য আমার ওপর অনেক চাপ। কিন্তু আমরা কোনো ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিচ্ছি না, দেবোও না।

বাংলা কিউআর লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

বাংলা কিউআর লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

ক্যাশলেস বাংলাদেশ গড়তে সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বাংলা কিউআরভিত্তিক লেনদেনে কোনো ধরনের ফি লাগবে না বলে জানান মন্ত্রী।

কোটি টাকা আত্মসাতের অভিযোগ; সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বহিষ্কার

কোটি টাকা আত্মসাতের অভিযোগ; সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বহিষ্কার

নাটোরে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পুরাতন বাসস্ট্যান্ড শাখায় জালিয়াতি করে ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাৎ এবং ভুয়া ঋণপত্র ও অতিরিক্ত আমানত বৃদ্ধি দেখানো সহ নানা অপরাধে ৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংকটি। এর মধ্যে পুরাতন বাসস্ট্যান্ড শাখার সাবেক শাখা ব্যবস্থাপক লিটন কুমার এবং প্রিন্সিপাল অফিসার বিপুল কুমার পালকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে দেশের সকল ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে সোনালী ব্যাংক। এছাড়া অভিযুক্তদের স্ব স্ব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলার ব্যাংকের প্রধান শাখায় সংযুক্ত করতে বলা হয়েছে।

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

অনলাইন কেনাকাটা ও ডিজিটাল লেনদেনে (Digital Transactions) সতর্ক বার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশে বৈধ লাইসেন্স ব্যতিরেকে কার্যক্রম চালানো ২২টি অননুমোদিত পেমেন্ট অ্যাগ্রিগেটর (Unlicensed Payment Aggregators) শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ। গ্রাহকদের কষ্টের উপার্জনের নিরাপত্তা নিশ্চিত করা ও আর্থিক ক্ষতি এড়াতে এসব অবৈধ প্ল্যাটফর্মে যেকোনো ধরণের লেনদেন বা কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে (22 Unlicensed Online Payment Platforms Caution Notice)।