আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোডে কেনাকাটার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘ফুসকা বিক্রেতা, রিকশাচালক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনের আওতায় আনা হবে। এতে যেকোনো ব্যাংক বা সার্ভিস প্রোভাইডারের অ্যাকাউন্টে সহজেই টাকা গ্রহণ করা যাবে।’
প্রাথমিক কিছু কারিগরি সমস্যা থাকলেও দ্রুত তা সমাধানের আশ্বাস দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।





