
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নয়, ঢাবির অধীনেই পরীক্ষা চান তিতুমীরের একদল শিক্ষার্থী
নতুন করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী। দ্রুত পরীক্ষা সম্পন্ন করে বিদ্যমান কাঠামোতে ঢাবির অধীনেই স্নাতক শেষ করার দাবি জানিয়েছেন তারা। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান।

আধিপত্য বিস্তারে পুরোনো পথে ছাত্র সংগঠনগুলো, সংঘাত নিয়ে বাড়ছে উদ্বেগ
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করতেই পুরোনো সংস্কৃতিতে ফিরছে ছাত্র সংগঠনগুলো। যার বড় উদাহরণ সম্প্রতি ছাত্রদল ও শিবিরের সংঘাত। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও এমন পরিস্থিতি নিয়ে একে অপরকে দুষছেন সংগঠন দুটির নেতারা। তবে এমন সংঘাত নিয়ন্ত্রণে না এলে সাধারণ শিক্ষার্থীরা আবারও ফুঁসে উঠতে পারে বলেও ধারণা করছেন তারা।

জবিতে সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ
সাম্প্রতিক সময়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জবি ক্যাম্পাসজুড়ে বাড়তি নিরাপত্তা
মঙ্গলবার দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল থেকে থমথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ; আহত অন্তত ২৭
রাজধানীর ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের গ্যালারি-২ এলাকায় এ ঘটনা ঘটে।

বেরোবিতে মধ্যরাত পর্যন্ত ছাত্রদল-ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল (সোমবার, ৩ আগস্ট) এক প্রদর্শনী ঘিরে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

চুরি ও অনিয়মের অভিযোগে ইবির ১৩ গবেষণাপত্র প্রত্যাহার
লেখকত্ব, প্রতিষ্ঠানের পরিচয়, তথ্যসূত্র, রেফারেন্স, চিত্রের অসঙ্গতি, ডুপ্লিকেশন এবং গবেষণার ফল নিয়ে নানা অনিয়ম ও চুরির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩টি গবেষণাপত্র প্রত্যাহার (রিট্র্যাক্ট) করা হয়েছে।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই আবেদন কার্যক্রম আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে চলবে।

ইবিতে আয়োজিত হলো শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৯টি অনুষদের দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থীদেরকে এসময় আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।