ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন
ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে ‘স্বাধীন গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ, অপতথ্য : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ৩ মে) দুপুর ২টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে (জেইউএম) সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ।

সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ শাখার সভাপতি এম আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর ৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ।

এসময় বক্তারা জানান, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিতের দাবি করেন।

আরও পড়ুন

বক্তারা ভবিষ্যতে সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

প্রতিবছর ৩ মে বিশ্বব্যাপী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। সাংবাদিকদের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা, মত প্রকাশের অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে ১৯৯৩ সালে জাতিসংঘ এ দিনটিকে স্বীকৃতি দেয়। গণমাধ্যমের ওপর আক্রমণ প্রতিহত এবং পেশাগত নীতি অনুসরণের শপথ নেওয়ার দিন এটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাইটিভির রিপোর্টার সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুমসহ ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের এর প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন।

জেআর