গতকাল শনিবার (১৭ মে) রিমার্ক এইচবি লিমিটেডের ফ্যাক্টরি দেখতে মুন্সীগঞ্জের গজারিয়ায় যান ভোক্তা অধিকার মহাপরিচালক। এ প্রতিষ্ঠানের বিশ্বসেরা ব্র্যান্ডগুলোর মানসম্মত প্রসাধন সামগ্রী উৎপাদন, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
রিমার্ক এইচবির ফ্যাক্টরিতে পৌঁছালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোক্তা অধিকার মহাপরিচালককে অভ্যর্থনা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন সংস্থার কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।
অভ্যর্থনা শেষে রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিমার্কের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভোক্তা অধিকার মহাপরিচালককে ব্রিফিং করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরে উচ্চপ্রযুক্তি (হাইটেক) ব্যবহারের মধ্যে দিয়ে রিমার্কের আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ব সেরা ব্র্যান্ডগুলোর বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী উৎপাদন প্রক্রিয়া, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি সরেজমিন ঘুরে দেখেন এবং প্রশংসা করেন।
অথেনটিক পণ্য উৎপাদন, সংরক্ষণ ও মোড়কজাত প্রক্রিয়া দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা যাতে নকল ও ভেজাল পণ্য সহজে চিহ্নিত করতে পারেন, সে বিষয়ে অধিকতর প্রশিক্ষণের বিষয়েও রিমার্কের সহযোগিতা চান তিনি। এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক।
আলীম আখতার খান বলেন, ‘ভোক্তার জন্য দেশে বিশ্বমানের যে পণ্য উৎপাদন হচ্ছে, সত্যিই এটি গর্ববোধ করার মতো। তবে এটি স্বার্থক হবে যদি ভোক্তারা সচেতন হয়ে অথেনটিক পণ্য ব্যবহার করেন তবেই। এক্ষেত্রে পণ্যের দাম যেন নাগালে থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’ —সংবাদ বিজ্ঞপ্তি




 founder Abhijeet Dipke during a protest-320x167.webp)
