নিহতরা হলেন, যশোর কেশবপুর থানার হাবাসপুর গ্রামের সাহেব আলীর ছেলে ট্রাক চালক মো. ইদ্রিস ও হেলপার পার্শ্ববর্তী মধ্যপুল গ্রামের মশিয়ার খানের ছেলে ফয়সাল খান।
বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার টি এস আই মো. আনোয়ার হোসেন জানান, খুলনা থেকে ঢাকা গামী একটি তরমুজ বোঝাই ট্রাক ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়েন।
সংবাদ পেয়ে মধুখালী ও মাগুরা জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আটকে পড়া চালক ও হেলপার কে উদ্ধার করে। ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। এছাড়া আহত চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়ার পরে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।


 founder Abhijeet Dipke during a protest-320x167.webp)


