স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার সময় ভবনটির নীচ তলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নীচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধ্বসে পড়ে। এতে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির।
আরও পড়ুন:
বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশপাশের আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র অফিসার মো. শাহজাহান জানান, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।





