জামালপুরে ভাসমান সেতু উল্টে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ৭

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে | ছবি: এখন টিভি
1

জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু উল্টে দুই সহোদরসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরও অন্তত ৭ জন। প্রাথমিকভাবে ৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে আর এক শিশুর মৃত্যুর তথ্য জানা যায়।

আজ (শনিবার, ২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতুতে এ দুর্ঘটনা ঘটে। ঈদ উপলক্ষে বেড়াতে আসা মানুষ সেতুর ধারণক্ষমতার অতিরিক্ত ওঠায় সেতুটি মাঝ বরাবর উল্টে যায়। এতে বেশ কয়েকজন শিশু নদে পড়ে ডুবে যান।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ পর্যন্ত ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

নিহতেরা হলেন—দেওয়ানগঞ্জের ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদীনের মেয়ে মায়া মনি (১০), ঝালুর চরের শের আলীর মেয়ে খাদিজা আক্তার (১২) ও ছেলে মোতালেব হোসেন (৬) এবং বেলতলী এলাকার আবির হোসেন (১৫)। খাদিজা ও মোতালেব সহোদর ভাইবোন। তবে উদ্ধার অভিযান এখনো চলমান বলে জানিয়েছে পুলিশ।

এএম