তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা ও ৪ টি ডিজেল ইঞ্জিনসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।’
জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।





