চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

রাতের অন্ধকারে খালাস করার সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ (সোমবার, ৩০ মার্চ) ভোর রাতে তাদের আটক করা হয়।

আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল জানান, আজ সোমবার ভোররাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা-খাদিমপুর রাস্তায় তেলবাহী ট্যাংক লরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়।

আরও পড়ুন:

একই সাথে ট্যাংক লরিটিও আটক করা হয়। ট্যাংক লরি ও ব্যারেলে প্রায় ৯ হাজার লিটার অকটেন-পেট্রোল রয়েছে। এর সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এই তেল বাইরের কোনো জেলা থেকে আনা হয়েছে।

ইএ