গতকাল (সোমবার, ৩০ মার্চ) রাতে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান দিরাই থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
অন্যদিকে জগন্নাথপুর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভূমধ্যসাগের নিহত হওয়ায় আমিনুর রহমানের বাবা পাইলগাঁও ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান।
জানা যায়, লিবিয়া থেকে ছোট রাবারের বোটে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ জনের করুণ মৃত্যু হয়।
গত ২১ মার্চ লিবিয়া থেকে ৪৩জনকে নিয়ে বোটে গ্রিসের উদ্দেশ্য রওনা হয়েছিলেন তাঁরা। সাগরে নৌযানটি পথ হারিয়ে বোটটি সাগরে ছয়দিন ঘুরতে থাকে। তখন বিশুদ্ধ পানির অভাব ও অনাহারে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু হয়।





