জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে প্রথমে নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড এলাকায় অবস্থিত ‘মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২)’ এ অভিযান চালানো হয়। সেখানে লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে সিদ্ধিরগঞ্জের জালকুরী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘জৈনপুর ক্লিনিক’ এ পরিচালিত পৃথক অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স হালনাগাদ নেই। এ অপরাধে সংশ্লিষ্ট আইনে ক্লিনিকটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির সাংবাদিকদের এই তথ্য জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।





