টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু, একজন জীবিত উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের ঘাটাইলের রত্নাটা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও এক ছাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে নিসা খাতুন। আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

স্থানীয়রা জানায়, তারা তিনজন একসঙ্গে মাদ্রাসার পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এসময় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে দু’জনকে মৃত ও অপরজনকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত শিশুটিকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকসেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

একইসঙ্গে দুই ছাত্রী নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএস