অভিযান সূত্রে জানা যায়, বাবলু শাহ এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান ঢাকার সাভার থেকে নকল সস সংগ্রহ করে রাতের আঁধারে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। গোপন তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার নকল সস জব্দ করা হয়।
আরও পড়ুন:
এ অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত নকল সসগুলো ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে, একই বাজারে এরশাদ স্টোরে ভোজ্যতেলের মূল্য বেশি রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘জনস্বার্থে ও অনিয়ম রোধে ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



-320x167.webp)

