ময়মনসিংহ শহরে হাম-রুবেলার টিকা প্রদান শুরু

হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রম
হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রম | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয়েছে আরও দুই শিশুর। নতুন ভর্তি হয়েছে ২৬ শিশু। এমন পরিস্থিতিতে আজ (রোববার, ১২ এপ্রিল) থেকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। চলবে ১২ মে পর্যন্ত। এতে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা।

হামের প্রাদুর্ভাব কমাতে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। রোববার সকালে নগর ভবনের সামনে ৩৩ টি ওয়ার্ডে একযোগে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

৭০টি টিকাদান কেন্দ্রে প্রায় ৬০ হাজার শিশুকে এই টিকাদানের আওতায় আনার লক্ষ্যে এ কর্মসূচি শুরু হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, আশা করছি এ টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। টিকা কেন্দ্রে শিশুদের নিয়ে আসার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় হামে আক্রান্ত হয়েছেন ১৪ শিশু।

এএইচ