মেহেরপুরে হাম-রুবেলা টিকা কার্যক্রমের উদ্বোধন

টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন | ছবি: এখন টিভি
0

মেহেরপুরে হাম-রুবেলা টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আরও পড়ুন:

সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, মেহেরপুর ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক এজেএম সিরাজুল মনির, মেহেরপুর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুর রহমান।

প্রসঙ্গত, মেহেরপুরের তিন উপজেলা তিনটি স্থায়ী ক্যাম্প ও ৬৩৬টি অস্থায়ী ক্যাম্পে ছয় মাস থেকে ৫৯ মাস ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

এএইচ