টিকা না নেয়ার প্রবণতা থেকে হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন
হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন | ছবি: এখন টিভি
0

টিকা না নেয়ার প্রবণতা থেকে হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে পঞ্চগড়ের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা এটা বলবো না বিগত সরকারের ব্যর্থতা। নিয়মিত টিকা না নেয়ার প্রবণতা থেকে হামের এই প্রাদুর্ভাব ছড়িয়েছে। আমরা আমাদের শিশুদের রক্ষা করার জন্য জাতীয়ভাবে অঙ্গীকারবদ্ধ। গুজবে কান না দিয়ে হামের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ভর্তি করতে হবে। আমাদের তারেক রহমানের সরকার শিশুদের সুরক্ষার জন্য কোন কমতি করবে না।’

আরও পড়ুন:

এসময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার জেলায় ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জনকে হাম রুবেলা টিকা দেয়া হবে।

ইএ