সুনামগঞ্জে ৩ লাখ ৫৩ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া শুরু

হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রম
হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রম | ছবি: এখন টিভি
0

সারাদেশের ন্যায় সুনামগঞ্জে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে সুনামগঞ্জ পৌরসভার পৌর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, পৌরসভার প্রশাসক অসীম কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী পদ দে ও অন্যান্য কর্মকর্তাগণ।

আরও পড়ুন:

জেলা সিভিল সার্জনের তথ্যমতে, সুনামগঞ্জের ১২টি উপজেলায় তিন সপ্তাহব্যাপী এ কার্যক্রমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। সুনামগঞ্জ সদর হাসপাতালসহ ১১টি স্থায়ী কেন্দ্র ও ২ হাজার ১৬৬টি অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

টিকাদান কার্যক্রমে ২৭৮ জন টিকাদানকারী ও ৫৪৫ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, ‘জেলার ২৭৩টি ওয়ার্ডে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।’

এএইচ