মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।
অভিযান চলাকালে দশআনি চক এলাকায় মাটি কাটার সময় একটি এস্কেভেটর জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
আরও পড়ুন:
এ সময় অবৈধ মাটিকাটার কাজে ব্যবহৃত এস্কেভেটরটি অকার্যকর করে দেয়া হয়। পাশাপাশি খাল ভরাট করে তৈরি করা মাটি পরিবহনের রাস্তা কেটে দেয়া হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালানো না যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, জনস্বার্থ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।





