কমিটিতে বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে সমন্বিতভাবে নগরীর জলাবদ্ধতা সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধান করা যায়। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সংশ্লিষ্টরা জানান, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্ষা মৌসুমকে সামনে রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণই হবে কমিটির প্রধান লক্ষ্য।
পরিদর্শনের মধ্যেই প্রজ্ঞাপন জারির পর এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।





