আজ (শুক্রবার, ১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
ঘাট এলাকায় দেখা যায়, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি পারাপারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ সময় আটকে থাকায় মাছ, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ফলে ব্যবসায়ীরা সম্ভাব্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক পণ্যবাহী গাড়ি ঘাটে আটকে আছে, কিন্তু নদী পারাপারের কোনো বিকল্প ব্যবস্থা নেই। ঘাটে থাকা-খাওয়ার পর্যাপ্ত সুবিধা না থাকায় চালকদের দুর্ভোগ বেড়েছে।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, ‘ফেরি চলাচল বন্ধ থাকলেও একই নৌপথে ছোট নৌযান চলাচল করতে দেখা গেছে।’
চেয়ারম্যান ঘাট বাজারের ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে মালবাহী ট্রাকগুলো দুই দিন ধরে অপেক্ষা করছি। নদী উত্তাল হওয়ায় ফেরী না ছাড়ায় তাদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে।’
ইউএনও রাসেল ইকবাল বলেন, ‘সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর বৃহস্পতিবার থেকে নিরাপত্তার স্বার্থে এই রুটে ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চালু করা হবে।’





