সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি, অপহৃত ৪ জেলে উদ্ধার

উদ্ধারকৃত ৪ জেল
উদ্ধারকৃত ৪ জেল | ছবি: এখন টিভি
0

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি হয়েছে। পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এ ঘটনা ঘটে।

উদ্ধার কৃতজেলরা হলেন; শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম, দকোপ উপজেলার ইরাক শেখ।

এসময় একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘শেলারচর টহল ফাড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি এবং স্মার্ট টিমের যৌথ টহল চলাকালীন ডাকাতের উপস্থিতি জানতে পেয়ে অভিযান পরিচালনা করা হয়।’

মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘গোলাগুলির একপর্যায়ে তাদের ট্রলার এবং ৪ জন জিম্মি রেখে পালিয়ে যায় বনদস্যুরা। জিম্মিরা শেলারচর টহলফাঁড়ির হেফাজতে আছেন।’

ডাকাতদল শরিফ বাহিনীর সদস্য বলে জানা যায়। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বন কর্মকর্তা।

জেআর