আজ (মঙ্গলবার, ১৯ মে) দুপুরে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। মেলা চলবে আগামী ২১ পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. লায়লা আঞ্জুমান বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলেসহ অনেকে।





