এর মধ্যে শহরের বাজার স্টেশন এলাকায় ফিরতি টিকিট বিক্রিতে অতিরিক্ত মূল্য রাখার দায়ে তিনটি দূরপাল্লার বাস কাউন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কড্ডার মোড় এলাকায় বিভিন্ন গণপরিবহনে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন অমান্য করে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫টি বাসকে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন:
একই সঙ্গে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বাস কর্তৃপক্ষের কাছ থেকে অতিরিক্ত নেয়া টাকা আদায় করে ভুক্তভোগী যাত্রীদের কাছে ফেরত দেয়ার নির্দেশ দেন।
অভিযান চলাকালে জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) যুগ্ম সম্পাদক কাজী সোহেল রানা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




