চমেকে মশক নিধন অভিযান সিটি করপোরেশনের

চসিকের মশক নিধন অভিযান
চসিকের মশক নিধন অভিযান | ছবি: এখন টিভি
0

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ (বুধবার, ১০ জুন) সকাল ৯টায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়।

এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, ‘রোগী ও তাদের স্বজনেরা যেন সুন্দর পরিবেশ পান, সে লক্ষ্যে আজ থেকে এই শুদ্ধি অভিযান শুরু হলো।’ হাসপাতাল এলাকা নিয়মিত পরিচ্ছন্ন রাখতে এখন থেকে প্রতিদিন চসিকের ১০ জন পরিচ্ছন্নতাকর্মী আলাদাভাবে নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।

আরও পড়ুন:

এসময় প্রবর্তক মোড় থেকে অলি খাঁ মসজিদ পর্যন্ত সড়কটিকে ‘সেফ জোন’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন মেয়র। তিনি বলেন, ‘এই সড়কে কোনো হকার বসতে পারবে না এবং যত্রতত্র অ্যাম্বুলেন্সও দাঁড়াতে পারবে না। রোগী, স্বজন ও চিকিৎসকদের নির্বিঘ্নে চলাচলের জন্য পুরো মেডিকেল এলাকা ও আশপাশের সড়ক পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা হবে।’

পাশাপাশি হাসপাতালে দালাল চক্র ও ওষুধের অবৈধ দৌরাত্ম্য বন্ধে নিয়মিত নজরদারি চালানো হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন মেয়র শাহাদাত হোসেন। অভিযানে চসিকের পরিচ্ছন্নতাকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএ