সিরাজগঞ্জে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি
বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি | ছবি: এখন টিভি
2

সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে, সিরাজগঞ্জে ৫ হাজার বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‎​আজ (শনিবার, ১৩ জুন) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে ও অ্যাডমিকির সহযোগিতায়, শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির করেন, করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম।

‎​উদ্বোধনের পর জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।’

তিনি আরও জানান, প্রাথমিক এ কর্মসূচির পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সমগ্র জেলায় ৩০ হাজারেরও বেশি বৃক্ষ রোপণ করা হবে। সিরাজগঞ্জ জেলাকে সবুজায়িত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি সর্বস্তরের মানুষকে চারা রোপনে এগিয়ে আসার আহ্বান করেন।

‎​অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অ্যাডমিকি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল শাহাদত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

জেআর

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!